ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি : ‘টেকসই শান্তির’ প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মে, ২০২৫,  4:57 PM

news image

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়। খবরে বলা হয়, গুতেরেসের মুখপাত্র স্তেফানে দুজারিক বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিকে বর্তমান উত্তেজনা প্রশমনে এবং বৈরিতা বন্ধে ‘একটি ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানিয়েছেন মহাসচিব। তিনি বলেন, গুতেরেস আশা করেন, এই চুক্তি দুই দেশের মধ্যে ‘স্থায়ী বা টেকসই শান্তি প্রতিষ্ঠায়’ এবং বহুবছরের পুরোনো ও বড় ধরনের সমস্যাগুলোর সমাধানের উপযোগী পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ সব সময় সহযোগিতার জন্য প্রস্তুত। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, টানা কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রীও এ চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। দার জানান, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাজ্যসহ একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা পালন করেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম