ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারত-নিউজিল্যান্ড সেমি ঘিরে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

#

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৩,  4:52 PM

news image

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে মহারণ এবার শেষের ধাপে। দুদিনের বিরতির পর টেবিলের সেরা চার দল এবার সেমিতে লড়বে শিরোপার মঞ্চে যেতে। সেমির প্রথমটিতে অপরাজিত ভারতের মুখোমুখি হচ্ছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে বৃষ্টিবাধার শঙ্কা আছে কিনা জেনে নেয়া যাক। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার স্বাগতিক ভারতের বিপক্ষে নামছে কিউইবাহিনী। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে মাঠের লড়াই। গ্রুপপর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছে কেন উইলিয়ামসনের দল। সেমিফাইনাল যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে কোন দল উঠবে ফাইনালে? গ্রুপপর্বের ৯ ম্যাচে সবগুলো জিতে অপরাজিত থেকে সেমিতে উঠে এসেছে স্বাগতিক ভারত। অন্যদিকে, ৫ জয় ও ৪ হারে টেবিলের চতুর্থ স্থানে থেকে সেমি পা রেখেছে নিউজিল্যান্ড। বৃষ্টি বা অন্য সমস্যার কথা মাথায় রেখে সেমির জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। বুধবারের ম্যাচটি যদি কোনো কারণে না হয়, সেটি গড়াবে বৃহস্পতিবারে। দুদিনের মধ্যে উভয় দলকে অন্তত ২০ ওভার করে ব্যাট করতে হবে। তবেই হবে ম্যাচের ফলাফল। বৃষ্টিতে ওভার কমলে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে ফলাফল নির্ধারণ করা হবে। এভাবেও যদি ম্যাচে ফল নির্ধারণ না হয়, তখন রাউন্ড রবিন লিগে পয়েন্ট তালিকায় যে দল উপরে ছিল, তারা ফাইনাল নিশ্চিত করবে। ভারত গ্রুপপর্বে শতভাগ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সেমি নিশ্চিত করেছে। তাই ফাইনাল নিশ্চিত হবে রোহিত শর্মার দলের। আর বিশ্বকাপ থেকে বাদ পড়বে নিউজিল্যান্ড। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, মুম্বাই শহরের স্টেডিয়ামটির আশেপাশের অঞ্চলে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সন্ধ্যা থেকে স্টেডিয়ামে থাকতে পারে কুয়াশার আধিক্য। এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম