ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুন, ২০২৫,  9:19 PM

news image

ভারতের গুজরাটের মেঘানী নগরে একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।  ইন্ডিয়া টুডের দাবি, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। অন্যদিকে এনডিটিভি বলছে, বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। তবে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়নি।  প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি উড্ডয়নের সময় ঘটে এবং বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল বলে জানা গেছে। তবে বিমানটি আসলেই এয়ার ইন্ডিয়ার কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে যায়, যার মধ্যে সাতটি দমকলের ইঞ্জিনও রয়েছে। এনডিটিভি জানিয়েছে, কর্মকর্তারা এখনও বিমানের ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে। কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ এলাকা থেকে যানবাহন সরিয়ে নিয়েছে। কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি যে এটি যাত্রীবাহী নাকি পণ্যবাহী বিমান।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম