ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে, ২০২৫,  5:07 PM

news image

ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠানে মর্মান্তিক পদপৃষ্টের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। শনিবার (৩ মে) ভোরে গোয়ার শিরগাঁওয়ে ঐতিহ্যবাহী লাইরাই দেবী যাত্রার সময় হাজারো ভক্ত মন্দিরে সমবেত হলে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাবে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, আহতদের চিকিৎসায় গোয়া মেডিকেল কলেজ ও আশপাশের হাসপাতালগুলোতে অতিরিক্ত চিকিৎসক ও আইসিইউসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আটজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় প্রকাশ করে গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে পরিস্থিতির খোঁজ নেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রসঙ্গত, প্রতি বছর শিরগাঁওয়ে লাইরাই দেবীর যাত্রা উপলক্ষে হাজারও ভক্ত উপস্থিত হন। ‘আগ্নিদিভ্য’ বা আগুনের ওপর হাঁটার মতো বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য এই উৎসব বিশেষভাবে পরিচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম