ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতে কারখানায় আগুন, একই পরিবারের তিন শিশুসহ নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২২,  5:06 PM

news image

ভারতের উত্তরপ্রদেশে একটি ভবনের নিচতলার কারখানায় আগুন লেগে ওপরের তলায় থাকা একটি পরিবারের তিন শিশুসহ ছয় সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ফিরোজাবাদে এ ঘটনা ঘটে। পরিবারটির আরও তিন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তিওয়ারি বলেন, ফায়ার সার্ভিসের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকারীদের বেগ পেতে হয়েছে। ফিরোজাবাদের পুলিশ সুপার আশিস তিওয়ারি বলেন, ইনভার্টার কারখানায় আগুন লাগলে তা দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়ে। সেখানে পরিবারটি থাকত। কারখানায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং পরিবারটির জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম