ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থেকে ছিটকে গেছেন রশিদ খান

#

স্পোর্টস ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৪,  4:35 PM

news image

ইনজুরি কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আফগান স্পিন তারকা রশিদ খান। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর আগে দলের 'মূল অস্ত্র'কে হারানোর কথা জানান আফগান অধিনায়ক ইব্রাহীম জাদরান।  গতকাল বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সে (রশিদ) পুরোপুরি ফিট নয়, কিন্তু আমাদের সঙ্গে যাবে। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং আশা করি যত দ্রুত সম্ভব সে (দলে) ফিরবে। আমরা (পুরো) সিরিজে তাকে মিস করবো।' সম্প্রতি পিঠের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রশিদের। সেরে না উঠলেও দলের সঙ্গে ভারত সফরে যাচ্ছেন তিনি। দলে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, নূর আহমেদ এবং কায়েস আহমেদের মতো স্পিনার আছে; তাই রশিদের অনুপস্থিতি দলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করেন ইব্রাহীম জাদরান, 'রশিদের অভিজ্ঞতাকে আমরা মিস করবো। তবে সে না থাকলেও আমাদের মুজিব, নবি, নূর এবং কায়েসের মতো কোয়ালিটি স্পিনার আছে। তারা অনেক ম্যাচ খেলেছে এবং তাদের ওপর আমাদের বিশ্বাস আছে।' জাদরান আরও বলেন, ভারতের বিপক্ষে তাদের মাটিতে ভালো করতে হলে তার দলকে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই 'ব্যাটিং লিজেন্ড' বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এরইমধ্যে ফিরিয়ে এনেছে ভারত। সবমিলিয়ে কঠিন লড়াইয়ের আগে নিজেদের 'দুর্বলতা'র বিষয়টি খোলাসা করে দিলেন আফগান অধিনায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম