ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতের বিপক্ষে একদিন আগেই একাদশ ঘোষণা করল পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  4:47 PM

news image

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এমন পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের চমকে দিল পাকিস্তান। ‘ভারতকে চাপে ফেলতে’ ম্যাচের একাদশ একদিন আগেই ঘোষণা করে দিয়েছে তারা।  সাধারণত ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা হয়। তবে সেই ঐতিহ্যের ব্যত্যয় ঘটিয়ে একদিন আগেই শুক্রবার কোনো পরিবর্তন ছাড়াই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের যে দলটি নেপালের বিপক্ষে খেলেছে, ভারতের বিপক্ষেও একই দল মাঠে নামবে।  শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়ে দেন, আজকেই একাদশ ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হয়েছেও তা-ই। বাবর আশা প্রকাশ করেন, তার দলের মিডল অর্ডারের কাছ থেকে ভালো সমর্থন পাবে টপ অর্ডার- যেখানে ইমাম-উল-হক ও ফখর জামানের সঙ্গে তিনি নিজেও আছেন।  

পাকিস্তানের একাদশ: 

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম