ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মে, ২০২২,  5:44 PM

news image

ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় সদস্যসহ সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পুলিশ আরও জানায়,

প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এরপর ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাত জন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা পৌঁছালে লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং জেলা আধিকারিকদের আহতদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম