ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতকে হারিয়ে যে সুখবর পেল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  4:40 PM

news image

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই জয়ের পেছনে বড় ভূমিকা আছে অধিনায়ক সাকিবের। ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দারুণ এ জয়ের পর সুখবর পেয়েছে সাকিবের দল। বেশ লম্বা সময় ধরেই আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭ম স্থানে ছিল বাংলাদেশ দল। তবে চলতি এশিয়া কাপে শ্রীলংকার কাছে দুবার ও পাকিস্তানের কাছে একবার পরাজিত হয়ে রেটিং পয়েন্ট হারান টাইগাররা। অন্যদিকে ম্যাচ জয়ে রেটিং পয়েন্ট বাড়ে লংকানদের। যার ফলে বাংলাদেশকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে যায় দাসুন শানাকার দল। তবে ভারতকে হারিয়ে সাত নম্বর স্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ। একদিন আগেই র‌্যাংকিংয়ে ৮ম স্থানে নেমে গিয়েছিল বাংলাদেশ, আর সপ্তম স্থানে ছিল শ্রীলংকা। ভারত ম্যাচের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল লংকানদের চেয়ে ১ কম, ৯২। ভারতকে হারিয়ে দুই রেটিং পয়েন্ট বেড়ে ৯৪ পয়েন্ট নিয়ে শ্রীলংকাকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছেন টাইগাররা। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ১১৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বর স্থানটি ভারতের দখলে। চার ও পাঁচ নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম