ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভারতকে সতর্ক করলেন বিশ্বকাপজয়ী তারকা

#

স্পোর্টস ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৩,  4:49 PM

news image

১৯৮৩ বিশ্বকাপে ভারতের শ্রেষ্ঠত্ব অর্জনের সময়ে উইকেটের পেছনে ভরসার নাম ছিল সৈয়দ কিরমানি। আবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে কপিল দেব যখন ইতিহাস গড়া ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন, তখন তাকে যোগ্য সঙ্গটাই দিয়েছিলেন কিরমানি। ক্রিকেট পরবর্তী জীবনে ভারতের প্রধান নির্বাচকের ভূমিকাতেও ছিলেন এই উইকেটরক্ষক। এবার নিজ দেশের মাটিতে বিশ্বকাপে ভারত দলকে বেশ মনে ধরেছে তার।  বিশ্বকাপ জয়ে ভারতের সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল বলে মনে করেন তিনিও। তবে, একইসঙ্গে সেমিফাইনালের আগে ভারতকে একপ্রকার সতর্কতাও দিতে রেখেছেন কিরমানি। ১৯৮৩ সালের ওয়েস্ট ইন্ডিজের উদাহরণ টেনে এনে রোহিত শর্মাদের অতি আত্মবিশ্বাসী না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ৭৩ বছর বয়সী কিরমানি মনে করেন, ১৯৮৩ সালের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দু'বারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে হালকাভাবে নিয়েছিল। আর সেটারই মাশুল দিতে হয়েছিল ক্যারিবীয়দের। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩ রানে হেরে বসে গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডদের ওয়েস্ট ইন্ডিজ। এবারের ভারত দল নিয়ে প্রশ্নের কিরমানি বলেছেন, 'দুর্দান্ত। তারা চ্যাম্পিয়নের মতো করেই খেলছে, ওয়েস্ট ইন্ডিজ যেমন খেলেছিল। কেউই মনে করছে না যে ভারত হারবে। আমি ভারতের বিশ্বকাপ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। কিন্তু এই মহান খেলার গৌরবময় অনিশ্চয়তার কারণে আপনি আসলে নিশ্চিত হতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৩ সালে যেভাবে হালকাভাবে নিয়েছিল, সেটি করা যাবে না।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম