ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

ভাদ্র মাসের ভ্যাপসা গরমে হিলিতে ঘন কুয়াশা

#

নিজস্ব প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  5:20 PM

news image

দিনাজপুরের হিলিতে ভাদ্র মাসের সকাল এবার যেন নতুন চমক নিয়ে হাজির হয়েছে। ভ্যাপসা গরমের মাঝেও সকাল বেলা দেখা মিলছে শীতকালের মতো কুয়াশার। এমন দৃশ্য দেখে বিস্মিত স্থানীয়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দেখা মিলে এই কুয়াশার। অনেকেই বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতিতে। এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস বলছে, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, সেই সঙ্গে আকাশ মেঘলা হওয়ায় এবং সকালের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা ৯০ ভাগ বা তারও বেশি হওয়ায় হালকা কুয়াশা দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আজ থেকে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম