ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

ভাঙ্গায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২২,  5:21 PM

news image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হাত-মুখ বেঁধে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৮ মার্চ উপজেলার নাসিরাবাদ ইউয়িনের আলেখারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (৩ এপ্রিল) বিকেলে ওই গৃহবধূ বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ৪ বছর আগে মারা যান। এরপর থেকে এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাবার বাড়ি খাকান্দা গ্রামে বসবাস করছিলেন। গত ২৮ মার্চ বিকেলে ওই গৃহবধূর পার্শ্ববর্তী আলেখারকান্দা গ্রামে পাওনা টাকা আনতে চাচা শ্বশুর লুৎফর রহমানের কাছে যান। কিন্তু শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সন্ধ্যা হয়ে যায়। এসময় তিনি তার শ্বশুর বাড়ির এলাকার দুই যুবক আসাদুল ও আলামিনকে সঙ্গে নিয়ে বাবার বাড়ির দিকে রওনা হন।  কিন্তু পথিমধ্যে তারা আলেখারকান্দা আউড়াবাগ বাগানের কাছে পৌঁছালে প্রায় ৪/৫ যুবক তাদের পথ গতিরোধ করেন। এসময় স্থানীয় রুবেল, শাহীন, সজিব, রাকিব, হাসিবুল ধারালো চাকুর ভয় দেখিয়ে আসাদুল ও আলামিনকে মারধর করে এবং ওই গৃহবধূর হাত ও মুখ বেঁধে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যায় ও রাতভর গণধর্ষণ করে। সকালে বাবার বাড়ি ফিরে গৃহবধূ তার পরিবারের সদস্যদের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলেন ভাঙ্গা থানার এসআই মো. তাহসিন জানায়, ওই গৃহবধূকে ভাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে। আজ সোমবার তার স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি নেওয়ার জন্য ফরিদপুর আদালতে পাঠানো হবে। অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম