ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ভক্তদের সুখবর দিলেন ইলিয়ানা

#

বিনোদন ডেস্ক

২৮ জুন, ২০২৫,  11:07 PM

news image

সুখবর নিয়ে আবারও খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। গত ১৯ জুন তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। তবে সন্তান জন্মের এক সপ্তাহ পর, ২৮ জুন (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যোজাতের ছবি শেয়ার করে নিজেই এই খুশির খবর জানিয়েছেন অভিনেত্রী।  এনডিটিভি থেকে জানা যায় ক্যাপশনে ইলিয়ানা লেখেন, “পরিচয় করিয়ে দিচ্ছি কিয়েনু রেফ ডোনালের সঙ্গে।” প্রকাশিত ছবিতে দেখা গেছে, টুপি পরা ও তোয়ালে জড়ানো একটি শিশুর মুখ, যিনি পাশ ফিরে ঘুমিয়ে রয়েছেন। ছোট্ট এই মিষ্টি ছবিটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ইলিয়ানার এই খুশির খবরে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা ছাড়াও বলিউডের তারকারাও। প্রিয়াঙ্কা চোপড়া, আরশাদ ওয়ারসি ও তাঁর স্ত্রী মারিয়া গোরেত্তি, আথিয়া শেঠিসহ অনেকেই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন মা ও নবজাতককে। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে প্রথমবার মা হয়েছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তখনও তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। যদিও মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেও বিয়ে নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। পরে জানা যায়, ২০২৩ সালের মে মাসে তিনি মাইকেল ডোলানকে বিয়ে করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম