ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বড়াল প্রেসক্লাব বড়াইগ্রাম নাটোর এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

#

০৭ মার্চ, ২০২৬,  6:35 PM

news image

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কর্মরত জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন  বড়াল প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়া মোল্লা কমিউনিটি সেন্টারে প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা জামান মাসুদ লিটুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সহ সভাপতি আয়নুল হক ও সাধারণ সম্পাদক সৈকত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী ও জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান সরদার, অর্থ ও দপ্তর সম্পাদক লাভলী ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুকুল ক্রুশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকিবিল্লাহ সরদার, কার্য্য নির্বাহী সদস্য সুমন প্রামানিক, একরামুজ্জান বিদ্যুৎ ও আমজাদ হোসেন ও অন্যান্য সাংবাদিক সদস্যবৃন্দ। দোয়া মাহফিলে নতুন গঠিত  সরকারের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের সফল নেতৃত্ব কামনায়, দেশ ও জাতির কল্যাণ এবং দেশের সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম