ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২২,  8:44 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চার জন আহত হয়েছেন। জেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবায় আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মারা যান অটোরিকশাচালক কাউসার আলম (৩৫) ও যাত্রী খুল ইসলাম। আহতরা হলেন-সোহাগ, শরীফ ও তায়েব। তাঁদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। 

সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের একজন তায়েব মিয়া জানান, তারা পাঁচজন কোম্পানীগঞ্জ থেকে সিএনজি অটোরিকশা নিয়ে ভৈরব যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা অভিমুখী পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সিএসজিচালকসহ এক যাত্রী নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাউসার আলমের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে ও খুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম