ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২৬,  6:37 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।  রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আহত মোহাম্মদ আজাদ সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের ‘ঢ’ বগিতে যাত্রা করছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে কলেজপাড়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালার কাঁচ ভেঙে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় ট্রেনের ভেতরেই লুটিয়ে পড়েন। পরে সহযাত্রীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনার পর পুরো ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে আশপাশের এলাকায় তদন্ত চলছে।


তিনি আরও বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরপরও দুষ্কৃতকারীরা এমন অপরাধ ঘটিয়ে চলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।


এর আগে, গত ২১ জুন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে পৈরতলা এলাকায় বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে নাইমুল হাসান নামে এক যাত্রী আহত হন। গুরুতর জখম হওয়ায় তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছিল।


এ ছাড়া গত ২৪ জুন রাতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। পাথরের আঘাতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ অস্ত্রোপচারের পরও চোখটি রক্ষা করা সম্ভব হয়নি।


একের পর এক চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রেলযাত্রীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। যাত্রীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং রেলপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম