ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  7:24 PM

news image

ব্রাজিলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, ভারী ‍বৃষ্টিপাতের ফলে দেশটির সাওপাওলো রাজ্যের সাও সেবাস্তিও শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের পর বহু বাড়ি ভেসে গেছে। নিহতদের মধ্যে শুধু সেবাস্তিও শহরেই ৩৫ জন এবং পার্শ্ববর্তী একটি শহরে এক শিশু মারা যান। দেশটির আবহাওয়া অফিস বলছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে উদ্ধার তৎপরতা চ্যালেঞ্জের পাশাপাশি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ শুরু করতে দেশটির সরকার বেশ কয়েকটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম