ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ব্রাজিলের রাষ্ট্রপতি ভবন, সংসদ ও উচ্চ আদালতে হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৩,  4:22 PM

news image

ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ জানুয়ারি) দেশটির সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা এ হামলা চালায়। আলজাজিরার তথ্যমতে, নির্বাচনে কারচুপির অভিযোগ ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো সমর্থকরা সবুজ পতাকা এবং হলুদ পোশাক পরে বর্তমান রাষ্ট্রপতি ভবনে হামলা চালায়। তবে হামলার সময় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সেখানে ছিলেন না। এ ছাড়া বিক্ষোভকারীরা কংগ্রেসে আক্রমণের পাশাপাশি সুপ্রিম কোর্টের বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ দিকে এই হামালার জন্য আগের রাষ্ট্রপতিকে দায়ী করেছেন লুলা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসে হামলার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে। গত বছরের ৩০ অক্টোবর কট্টর দক্ষিণপন্থি বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন বামপন্থি লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। তবে, বোলোসোনারো এখন পর্যন্ত নিজের হার স্বীকার করেননি। তিনি ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন।অক্টোবরে নির্বাচনের পর থেকেই বোলসোনারোর সমর্থকরা দেশটির বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছেন। তবে, রোববার তা চরম আকার ধারণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম