ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ব্যালন জিততে কত ভোট পেয়েছিলেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর, ২০২৩,  4:22 PM

news image

অনেকটা প্রত্যাশিত ভাবেই ২০২৩ ব্যালন ডি’অর জয় করেছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় ৩০ অক্টোবর দিবাগত রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের পর মেসির হাতে তুলে দেওয়া হয় তার অষ্টম ব্যালন ডি’অর ট্রফি। এরপর সাবেক এবং বর্তমান অনেকেই সমালোচনা করেছেন এই পুরস্কারের। তবে মেসি ব্যালন জিতেছিলেন বড় ব্যবধানেই। পুরস্কার প্রদানের দিন কয়েক পর প্রকাশিত পয়েন্ট তালিকা জানাচ্ছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ডের চেয়ে ১০৫ পয়েন্ট বেশি পেয়েছেন লা পুলগা। আর সাবেক সতীর্থ এমবাপ্পে থেকে তার পয়েন্ট ১৯২ বেশি। ২০২৩ সালে ব্যালন ডি’অর জেতার পথে মেসির পয়েন্ট ৪৬২। অন্যদিকে হালান্ড পেয়েছেন ৩৫৭ পয়েন্ট। তৃতীয় হওয়া এমবাপ্পে পেয়েছেন ২৭০ পয়েন্ট আর কেভিন ডি ব্রুইনার পয়েন্ট ১০০। ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস হয়েছেন ৬ষ্ঠ। তার পয়েন্ট ছিল ৪৯। আর ৫ম স্থানে থাকা রদ্রি পেয়েছিলেন ৫৭ পয়েন্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম