ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে: সাকিব আল হাসান

#

ক্রীড়া প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  8:14 PM

news image

বিশ্ব ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়েই চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। জয় দিয়েই রাজনীতিতে অভিষেক হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে এসে ক্রিকেটার সাকিব আল হাসানের মন্তব্য, ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। শপথ নিতে এসে সাংবাদিকদের সাকিব বলেন, ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে। চেষ্টা করব মানুষের জন্য কাজ করার, মাগুরার মানুষের জন্য কাজ করার। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পান ৫ হাজার ৯৭৩ ভোট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম