ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ব্যস্ত সড়কে এলপিজিবাহী ট্যাংকার ট্রাক বিস্ফোরণ, নিহত ২৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৫,  5:03 PM

news image

ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে মেক্সিকোতে। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে ব্যস্ত সড়কে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়ে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত কপ্রেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।  বিবৃতিতে বলা হয়েছে, আগের দিন বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইজতাপালাপা’র একটি ব্যস্ত সড়কে সীমানা দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় ওই জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকটির। এ সময় ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি মজুত ছিল। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিস্ফোরণের ফলে একইসঙ্গে ট্রাকের আশপাশে অন্তত ৩০টি যানবাহনে আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর। আহতদের মধ্যে ২১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন; তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩৮ জনকে চিকিৎসা প্রদান শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের অদক্ষতা এবং উচ্চগতিতে গাড়ি চলানোর জন্যই ঘটেছে এ দুর্ঘটনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম