ঢাকা ০৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা পণ্য পরিবহনে ডাক বিভাগের রেকর্ড কালিয়াকৈরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ মাধবপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত, সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: ডা. শফিকুর রহমান রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা কানাডায় ফেডারেল জ্বালানি কর স্থগিতের মেয়াদ বাড়ালো আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

বোয়ালমারীতে যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  4:49 PM

news image

ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩২) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের বাসিন্দা ফরিদ প্রামাণিকের ছেলে। তুষার প্রামাণিক ময়না ইউনিয়ন যুবলীগের একজন কর্মী বলে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন সন্তানের জনক তুষার প্রামাণিক স্ত্রীর উপর অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মৃতদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম