ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

বোমা হামলার হুমকি : দিল্লিগামী মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  4:59 PM

news image

আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট (এএ ২৯২) বোমা হামলার হুমকি পেয়েছে। পরে নিউইয়র্ক থেকে দিল্লির উদ্দেশে উড়াল দেয়া ফ্লাইটটি রোমে জরুরি অবতরণ করে। আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ই-মেইলে হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বোয়িং ৭৮৩ ড্রিমলাইনার গতকাল রবিবার নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। কাস্পিয়ান সাগর পার হওয়ার পর বোমা হামলার হুমকি আসে। এরপর ফ্লাইটটি ইউরোপের দিকে ফিরে যায়। সূত্রমতে, রোম বিমানবন্দর থেকে নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর ফ্লাইটটি আবার দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবে। আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিউইয়র্ক থেকে দিল্লিগামী এএ ২৯২ ফ্লাইটটিতে সম্ভাব্য হামলার হুমকির কারণে রোমে জরুরি অবতরণ করানো হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম