ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

বৈধ অস্ত্র বহনে ৭ দিনের নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২২,  10:04 PM

news image

জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বৈধ অস্ত্র বহনে ভোটের আগে-পরে তিন দিন ও ভোটের দিনসহ মোট সাত দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সহকারী সচিব মো. মাছুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারদের এই আদেশের কপি পাঠানো হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশনের সচিব, পুলিশের আইজিপি, র‍্যাব প্রধানসহ বিভিন্ন রেঞ্জের প্রধানদের কাছেও এই কপির অনুলিপি দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, আগামী ১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদ (তিন পার্বত্য জেলা ব্যতীত) পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এর স্মারক মোতাবেক আর্মস অ্যাক্ট-১৮৭৮-এর ধারা ১৭ (ক) (১) অনুযায়ী এ ৃজারি করা হয়েছে। আদেশে বলা হয়, ভোটের আগে তিন দিন ভোট গ্রহণের দিন এবং ভোটের পরে তিন দিনসহ মোট সাত দিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীগণ আগ্নেয়াস্ত্রসহ চলাচল বা বহন বা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আদেশে আরও বলা হয়, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট-১৮৭৮ সংশ্লিষ্ট ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম