ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত বাবা হারালেন সংগীতশিল্পী সালমা মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিভিন্ন দেশে জনঅসন্তোষ-বিক্ষোভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক-অধ্যক্ষ-সুপার নিয়োগ বন্ধ

#

০৬ অক্টোবর, ২০২৫,  9:17 PM

news image

বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান বা সহকারী প্রধান নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশের কপি আপলোড করা হয়েছে। অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে করা হবে বলে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে আরও বলা হয়, এমতাবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধানের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম