প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, 2:03 PM
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, 2:03 PM
প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর
খুলনার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রি-পেইড মিটার রিচার্জের সমস্যা সমাধান হয়েছে। আজ সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করা হয়। এর ফলে মিটার রিচার্জ-সংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ডেটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যাটি শনাক্ত ও সমাধানের উদ্যোগ নেয়। পরে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড সিস্টেম পুনরুদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় ওই সময়ে ওজোপাডিকোর বিভিন্ন অঞ্চলের যেসব গ্রাহক প্রি-পেইড মিটারে ভেন্ডিং বা রিচার্জ করতে গিয়ে সমস্যায় পড়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
ভবিষ্যতে এ ধরনের সমস্যা রোধে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রাহক সন্তুষ্টি এবং আন্তরিক সহযোগিতা ওজোপাডিকোর অন্যতম প্রধান লক্ষ্য বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।