ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ সিভিল সার্জন ডা. আব্দুস সালামের নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার রায় কাল ঢাকার দুই প্রান্তকে যুক্ত করতে আসছে নতুন মেট্রোরেল লাইন উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  3:09 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে একটি দেশি শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-২ সোমবার (১৪ সেপ্টেম্বর) র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দেশে তৈরি একটি শুটারগান পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে বিশেষ তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শুটারগানটি উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম