ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ২৮

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৩,  4:57 PM

news image

বুরকিনা ফাসোতে রোববার ও সোমবার দুটি সশস্ত্র হামলায় সৈন্য ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) আঞ্চলিক গভর্নর ও সেনাবাহিনীর পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, দেশের উত্তরাঞ্চলে নাইজারের সঙ্গে সীমান্তবর্তী ফালাংউতু এলাকায় একটি সেনা ইউনিট আক্রমণের মুখে পড়ে। এতে ১০ জন সৈন্য, স্বেচ্ছাসেবক বাহিনীর দুই সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেনাবাহিনী জানায়, হামলার পর ঘটনাস্থলে ১৫ জন হামলাকারীর মৃতদেহ পাওয়া গেছে। সোমবার পৃথক বিবৃতিতে দেশের দক্ষিণাঞ্চলে আইভরি কোস্টের সীমান্তবর্তী ক্যাসকেডস অঞ্চলের গভর্নর কর্নেল জিন চার্লস ডিট ইয়েনাপোনো সোম বলেন, রোববার হামলার পর ১৫ জনের মৃতদেহ পাওয়া গেছে। তারা সবাই বেসামরিক নাগরিক।গভর্নর বলেন, সশস্ত্র ব্যক্তিরা আট জন নারী ও ১৬ জন পুরুষ যাত্রীবাহী দুটি গাড়ি থামায়। নারীদের ও একজন পুরুষকে ছেড়ে দেয় তারা। বাকি পুরুষদের হত্যা করা হয়। ‘এই সোমবার (৩০ জানুয়ারি) লিঙ্গুয়েকোরো গ্রামের কাছে মৃতদেহগুলো পাওয়া গেছে। তাদের শরীরে গুলির ক্ষত চিহ্ন রয়েছে’, বিবৃতিতে বলেন গভর্নর। আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে পশ্চিম আফ্রিকার সাহেল রাজ্য এবং এর প্রতিবেশী মালি ও নাইজার। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম