ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বুবলী প্রসঙ্গে অপুর সুরেই কথা বললেন শাকিব খান

#

বিনোদন প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৪,  8:24 PM

news image

ঈদে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চিত্রনায়িকা শবনম বুবলীর মন্তব্যে সরগরম হয়ে উঠেছে ঢালিউড অঙ্গন। এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। এবার অপুর সুরেই তাল মিলালেন ‘ঢালিউড কিং’ শাকিব খান। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বুবলী জানান, তিনি আর শাকিব আইনত এখনও স্বামী-স্ত্রী। তাদের ডিভোর্স হয়নি। ওই সাক্ষাৎকারে বুবলী আরও বলেন, অপুর সঙ্গে শাকিবের বিয়ে আদও হয়নি। কারণ, শাকিব একজন মুসলিম। অন্যদিকে অপু নিজেকে হিন্দু দাবি করে। অপু প্রসঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে বুবলী জানান, সম্পর্কে তৃতীয় ব্যক্তি তখনই ঢুকে পড়ে যখন দুইজনের সম্পর্কে ফাটল থাকে। তৃতীয় ব্যক্তি হিসেবে অপু বুবলীকে ঘৃণা করেন, অথচ শাকিবের প্রশংসা করেন এ বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেছেন বুবলী। বুবলীর ওই সাক্ষাৎকারের পর ভীষণ বিরক্ত অপু। শাকিবের প্রতি ভীষণ অভিমানও হয় তার। যে কারণে ঈদে ছেলে জয়কে নিয়ে শাকিবের বাড়িতে যেতে চাননি। পরে শাকিবের পরিবারের অনুরোধে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত শ্বশুরবাড়িতে সময় কাটান তিনি।জানা গেছে, অপুর মতো শাকিবও বুবলীর এমন মন্তব্যে বেশ বিরক্ত। শাকিবের ঘনিষ্ঠজনরা বলছেন, ঈদের দিন নামাজ শেষ করে প্রিয়জনদের সঙ্গেই সময় কাটান শাকিব। এদিন তার খুশির কারণ ছিল প্রেক্ষাগৃহে তার অভিনীত নতুন সিনেমা ‘রাজকুমার’ মুক্তি। তবে সে আনন্দ অনেকটাই ফিকে করে দিয়েছে শাকিবকে। বুবলীর মন্তব্য শাকিবকে ফেলেছে সাময়িক অস্বস্তিতেও।বুবলী প্রসঙ্গে তাই বন্ধুমহলে মন্তব্য করেন শাকিব। বলেন, আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি। কেন এরা দুদিন পরপর নতুন ইস্যু বানায় এসব নিয়ে। শাকিব আরও বলেন, এদের আসলে আমাকে নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নেই। সত্যি, আমি খুবই বিরক্ত। প্রসঙ্গত, অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সংসার করলেও সে সম্পর্ক ভেঙে যায় শাকিবের। এরপরই শাকিব মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দেন, অপুর মতো বুবলীও তার কাছে অতীত। শুধু সন্তানের দায়িত্ব পালনের জন্য অপু ও বুবলীর সঙ্গে যোগাযোগ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম