ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিয়ে পরবর্তী প্রেমের রোমাঞ্চকর গল্প শোনালেন শাহিদ-পত্নী

#

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর, ২০২১,  5:08 PM

news image

২০১৫ সালে বিয়ে হয়েছে শাহিদ কাপূর এবং মীরা রাজপুতের। তারা এখন দুই সন্তানের অভিভাবক। নিজেদের বিবাহ-পরবর্তী প্রেমের রোমাঞ্চকর গল্প, রাগ-অনুরাগের কথা বার বার তুলে ধরেন শাহিদ-মীরা। এ বার আরও এক মজার গল্প প্রকাশ করলেন শাহিদ-পত্নী। মীরার কলেজের এক বান্ধবী তারই স্বামীর প্রতি দুর্বল ছিলেন। মীরার সঙ্গে সেই নিয়ে কথাও বলেছিলেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মীরাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের আগে শাহিদের সিনেমা দেখে মীরার কখনও তার প্রতি ভাল লাগা তৈরি হয়েছিল? এর উত্তরে মীরা জানান, তার এক বান্ধবী শাহিদকে পছন্দ করতেন। মীরার কাছে মাঝে মধ্যেই সেই গল্প করতেন বান্ধবী। বলতেন, ‘‘তুমি জানো, স্কুলে পড়ার সময় থেকেই আমি শাহিদকে পছন্দ করতাম?’’ তখন শাহিদকে নিয়ে কোনও রকম উত্তেজনা ছিল না মীরার। তার কথায়, ‘‘শাহিদ তো তখনও আমার জীবনের অংশ নয়।’’ তার পরেই একেবারে ২০১৫ সাল। শাহিদের সঙ্গে মীরার বিয়ে স্থির হয়। সে কথা জেনে সেই বান্ধবী উত্তেজনায় বিহ্বল হয়ে উঠেছিলেন। কিন্তু কোনও রকম মনোমালিন্যের অবকাশ তৈরি হয়নি। মীরা, শাহিদ এবং মীরার বান্ধবী, বান্ধবীর স্বামী এই ঘটনার কথা মনে করে বার বার হেসে ওঠেন। একসঙ্গে বসে তা নিয়ে স্মৃতিচারণও হয়।

-সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম