ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী

#

বিনোদন ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৪,  8:20 PM

news image

পশ্চিমবঙ্গের লাভ বার্ডস বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। প্রেমের সম্পর্ক নিয়ে যেন তাদের কোনো রাখঢাক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই ছবি আর ভিডিও শেয়ার করেন এই প্রেমিকযুগল। কয়েকদিন আগেই বনি জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তারা। শুধু তাই নয়, ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানিং রয়েছে কৌশানী-বনির। এবার বিয়ে ও বাচ্চা নিয়ে মুখ খুললেন কৌশানী। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিয়েলিটি শোয়ের ভিডিও শেয়ার করেছেন কৌশানী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্রত্যেকের বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে আর আমার তো ছেলেবেলাটাই যেন কাটতে চাইছে না। মন থেকে ছোট থাকলেই ভালো থাকা যায়। বন্ধুদের সঙ্গে ছোটবেলায় খেলার সেই মুহূর্তগুলো খুব মনে পড়ছে। ওই ভিডিওতে দেখা যায়, ছোট বেলার মতো খেলায় ব্যস্ত কৌশানী। কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে একটু ছোটবেলায় ফিরে গেছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, সর্বশেষ রাজ চক্রবর্তী নির্মিত ওয়েব সিরিজ ‘প্রলয়’-এ দেখা গেছে কৌশানীকে। সিরিজটিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সূত্র : আনন্দবাজার

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম