ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

বিয়ের ৭ মাসে মা হচ্ছেন আলিয়া

#

বিনোদন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  9:04 PM

news image

বিয়ের মাত্র আড়াই মাসে আলিয়া ভাট জানিয়ে দেন, বাবা হচ্ছেন রণবীর কাপুর। সন্তানসম্ভবা আলিয়ার এই খবরে শুভকামনার হিড়িক লেগেছিল অন্তর্জালে। সেই শুভকামনা এখনও থামেনি। তাঁরা জানতে চান, ঠিক কবে নাগাদ মা হচ্ছেন তিনি? টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নভেম্বরে মা হচ্ছেন আলিয়া ভাট। আর সেই তারিখটা ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। অর্থাৎ আর মাত্র এক মাসের মধ্যে মা হচ্ছেন আলিয়া। খবরে এও প্রকাশ, আলিয়া ভাটের ডেলিভারির তারিখ তাঁর বোন শাহিন ভাটের জন্মদিনের সঙ্গে সম্পর্কযুক্ত। কেননা শাহিনের জন্মদিন ২৮ নভেম্বর। ধারণা করা হচ্ছে, পরপর দুটো জন্মদিন পেতে চলেছে আলিয়ার পরিবার। দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন মহেশ ভাট-কন্যা আলিয়া। গত এপ্রিলে বিয়ে করা এ দম্পতি জুন মাসে মা-বাবা হতে চলার খবর দিয়েছিলেন। সেই থেকে তাঁদের নিয়ে আলোচনা অন্ত নেই। পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া। রণবীর-আলিয়াকে সবশেষ অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা গেছে, যেটি মুক্তি পায় ৯ সেপ্টেম্বর, ২০২২। এই প্রথম দর্শক বাস্তবের এই যুগলের রোমান্স পর্দায় দেখেছে। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি সিনেমাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম