ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিয়ের প্রশ্নে যে উত্তর দিলেন কিয়ারা

#

বিনোদন ডেস্ক

২৩ জুন, ২০২২,  4:09 PM

news image

বর্তমানে নতুন ছবি ‘যুগ যুগ জিও’ এর প্রচারাণায় ব্যস্ত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানি। প্রচারণার কাজে সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় হাজির হয়েছিলেন এই জুটি। শত ব্যস্ততার মাঝেই গণমাধ্যমের মুখোমুখি কিয়ারা-বরুণ। এ সময় বিয়ের প্রশ্ন করতেই কৌশলী উত্তর দিলেন কিয়ারা। গণমাধ্যমের সঙ্গে কিয়ারা-বরুণের সাক্ষাতকারের কিছু অংশ তুলে ধরা হল:-

প্রশ্ন: মঞ্চে তো দারুণ গান গাইলেন। তাহলে কি এবার গায়িকা হিসেবেও পাওয়া যাবে?

কিয়ারা: আমি ভাবছি না। কিন্তু আমি নিশ্চিত বরুণ আমার জন্য এমন কিছু পরিকল্পনা করছে।

বরুণ: হ্যাঁ, আমি পরিকল্পনা করছি। ও ভাল গান করে। তো এমন কিছু ভাবা যেতেই পারে।

প্রশ্ন: ‘ভুলভুলাইয়ার’ সময় বলেছিলেন কার্তিকের ভক্তদের আপনি চুরি করে নেবেন। বরুণের ক্ষেত্রেও কি তাই?

কিয়ারা: (কিছুটা হেসে) এ বাবা, এমনটা না। অন্যের ভ্ক্তদের নিয়ে নেওয়া কি এত সহজ!

বরুণ: না না। ও আমার সব ভক্তদের নিজের করে নেবে। আমি নিশ্চিত।

প্রশ্ন: এখন সবাই বাস্তবধর্মী ছবির দিকে ঝুঁকছে। সেখানে ‘যুগ যুগ জিও’ কেন দেখবে দর্শক?

কিয়ারা: এই ছবিটাও ভীষণ বে বাস্তবধর্মী। পরিবার, সম্পর্ক, বিচ্ছেদের এমন গল্প এর আগে কেউ বলেনি। বিনোদনের মোড়কে এই ছবি খুবই বাস্তবধর্মী।

বরুণ: আমি কিয়ারার সঙ্গে সহমত।

প্রশ্ন: বরুণ তো অনেক বিয়ের টিপস দিলেন আপনাকে। কিয়ারা তাহলে বিয়েটা কবে করছেন?

বরুণ: এই তো, এটাই তো আসল প্রশ্ন। উত্তর দাও তোমার বিয়েটা কবে!

কিয়ারা: (একগাল হাসি) আমি আশা করছি এই জীবনে একবার বিয়েটা করেই ফেলব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম