ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিয়ের আয়োজনে নেচে মাতালেন সানি লিওনি

#

বিনোদন ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  5:43 PM

news image

বাংলাদেশে এসেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনি। সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। গতকাল শনিবার (১২ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তর্জালে ছবি পোস্ট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সানি লিওনি। বিভিন্ন খবরে প্রকাশ, সানি লিওনির ঢাকা সফর পারিবারিক আয়োজন ঘিরে। গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও গায়ক, সুরকার, সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে যোগ দিতে স্বামীসহ ঢাকায় এসেছেন সানি লিওনি। এর আগে টি এম রেকর্ডসের ব্যানারে তাপস-মুন্নী দম্পতির উদ্যোগে দুটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানি লিওনি। সেই সুবাদে তাঁদের মধ্যে দারুণ সম্পর্ক গড়ে ওঠেছে।

বিয়ের আয়োজনের একটি ভিডিও অন্তর্জালে প্রকাশ্যে এসেছে। সেখানে গায়িকা ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা যাচ্ছে সানি লিওনিকে। সেখানে বেশ কয়েক জন তারকারও দেখা মিলেছে।জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওনি। তিনি ‘জিসম টু’, ‘রাগিনি এমএমএস টু’, ‘এক পেহেলি লীলা’, ‘কুছ কুছ লোচা হ্যায়’, ‘মাস্তিজাদি’, ‘তেরা ইন্তেজার’ ও নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর’-এ অভিনয় করেছেন। ‘বীরমাদেবী’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় পা রাখেন সানি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম