ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

বিষাক্ত ইনজেকশন দিয়ে নিজ শিশুপুত্রকে হত্যা, ঘাতক পিতা আটক

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  4:28 PM

news image

চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন দিয়ে আড়াই মাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগে পিতা ইখলাছ উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার পৌর এলাকার মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইখলাছ উদ্দিন মাঝেরপাড়ার পলাশ উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। শিশুটির নাম ইকবাল হোসেন। শিশুর মা মিতা খাতুন বলেন, তিনি ইখলাছের দ্বিতীয় স্ত্রী। আড়াই মাস আগে তাদের একটি পুত্র সন্তান হয়। এরপর থেকেই স্বামী ইখলাছ তাকে সন্দেহ করে এবং শিশুসন্তানটি তার নয় বলে দাবী করে আসছিলো।

এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালে শিশুটি তার পিতা ইখলাছের কোলে ছিল। হঠাৎ কেঁদে উঠলে কাছে গিয়ে দেখতে পান শিশুটির বাম পা দিয়ে রক্ত ঝরছে।  তিনি অভিযোগ করেন, তার স্বামী পরিকল্পিতভাবে শিশুটিকে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করেছে। স্থানীয়রা জানান, বিষয়টি জানার পর শিশুটিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেন। সন্ধ্যায় রাজশাহী নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবু সাঈদ জানান, অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম