ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিশ্বে প্রথম এইচআইভি থেকে সুস্থ হলো নারী

#

স্বাস্থ্য ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  4:35 PM

news image

এইডস একটি মারণব্যাধি। এর জন্য দায়ী এইচআইভি ভাইরাস। এবার বিশ্বে প্রথমবারের মতো এই মারণব্যাধি থেকে সুস্থ হলেন একজন নারী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। সারাবিশ্বে এখন পর্যন্ত তিনজন এইচআইভি থেকে সুস্থ হয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ওই নারী তৃতীয়। তবে তিনি নারীদের মধ্যে প্রথম। তার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। এরই মধ্যে এক ব্যক্তির কাছ থেকে এইডস-সৃষ্টিকারী ভাইরাস প্রাকৃতিকভাবে প্রতিরোধে সক্ষম এমন কোষসহ স্টেম সেল সংগ্রহ করে তার দেহে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তিনি গত ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত রয়েছেন। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন,

ব্যবহৃত ট্রান্সপ্লান্ট পদ্ধতিটি নাভির রক্তের সাথে জড়িত। ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে ওই নারীর দেহে নাভির রক্ত প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর থেকে তার এইচআইভি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেওয়ার প্রয়োজন হয়নি। অবশ্য এইচআইভি আক্রান্ত বেশিরভাগ লোকের জন্য এই পদ্ধতিটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। মঙ্গলবার ডেনভারে একটি মেডিকেল কনফারেন্সে এইচআইভি থেকে সুস্থ হওয়া ওই নারীর বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। প্রথমবারের মতো এই পদ্ধতিটি এইচআইভির কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এতে জানানো হয়েছে। -সূত্র: বিবিসি, আল-জাজিরা, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম