ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  4:30 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন এবং কোভিডজনিত অসুস্থতায় ভুগে মৃত্যু হয়েছে ৭৮০ জনের। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৭ কোটি ৭২ লাখ ৭৯ হাজার ১৮৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৭ লাখ ৮০ হাজার ৬৩৪ জনের। শুক্রবার করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু-আক্রান্তের হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৮ হাজার ৬১৫ জন এবং এ রোগে মারা গেছেন ১৯২ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৬৭১ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৬ লাখ ২৭ হাজার ৩৮১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪১ হাজার ২৯০ জন। এছাড়া গত প্রায় তিন বছরে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৬৪ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৮৭৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম