ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২,  7:12 PM

news image

বিশ্বে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজাধানী ঢাকা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ১৬০। সেই হিসেবে ঢাকাকে চতুর্থ অবস্থানে রাখা হয়েছে। এর আগে, শুক্রবার সকালেও একিউআই স্কোর ১০১ নিয়ে ঢাকা ১০তম স্থানে ছিল। তথ্যমতে, ১৮০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষ রয়েছে পাকিস্তানের লাহোর। দেশটির আরকেটি শহর করাচি ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে চীনের উহান। বায়ুর মান ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয় এবং ৩০১ থেকে ৪০০ থাকলে তা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। ২০১৯ সালের পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে, ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম