ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  4:38 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯১৫ জন। সোমবার (৩১ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে তাইওয়ান। দেশটিতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন এবং মারা গেছেন ৭৫ জন।

মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ২৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ২৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৫৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম