ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বে করোনা প্রাণ কাড়ল আরও ৬২৭ জনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২২,  4:23 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৪৭২ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে ৮৯ হাজার ৯১১ জন আক্রান্ত এবং ১৯৭ জন মারা গেছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৩৭ জন এবং মারা গেছেন ৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৪৭ জন। ব্রাজিলে মারা গেছেন ৮ জন এবং সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৮৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৬৯ জন এবং মারা গেছেন ২৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৩৪ জন। তাইওয়ানে মারা গেছেন ২৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ১২৮ জন। রাশিয়ায় মারা গেছেন ৮৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৮২৯ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১৬ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৬৯৬ জন এবং মারা গেছেন ২৪ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ১৯ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৩৬ লাখ ৯৭ হাজার ৮০০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৬ হাজার ২৮৭ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম