ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বে করোনায় শনাক্ত ছাড়ল ৬৫ কোটি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০২২,  5:23 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৮১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ২ লাখ ৩ হাজার ৬৮৯ জন। ফলে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ কোটি ২ লাখ ৪১ হাজার ৪৫৬ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪৭ হাজার ৬৬৭ জনে। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। এরপরই আছে থাইল্যান্ড, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে এ সময়ে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। এরপরই আছে ব্রাজিল। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

জাপানে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১১৭ জনের। আর শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৬২১ জন। এ নিয়ে জাপানে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৪৬১ এবং ২ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৭৩ জন। ফ্রান্সে এ সময়ে ১০৪ জনের মৃত্যু পাশাপাশি শনাক্ত হয়েছে ১০ হাজার ৫৯১ জন। দক্ষিণ কোরিয়া করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের। আর শনাক্তের সংখ্যা ২৩ হাজার ১৬০ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। আর শনাক্ত হয়েছে ২৭ হাজার ১৭৯ জন। এ সংখ্যা নিয়ে করোনায় এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ৯০ হাজার ২৯৮ জনের। আর শনাক্ত ৩ কোটি ৫৪ লাখ ৩৬ হাজার ৩১ জন। থাইল্যান্ডেও অনেকদিন পর করোনায় মৃত্যু কিছুটা বেড়েছে। দেশটিতে নতুন করে ১০৫ জনের মৃত্যু হয়েছে। তবে শনাক্তের পরিমাণ অনেক কম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম