ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বে করোনায় মৃত্যু বাড়লেও কেমেছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২২,  4:27 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৭৪ জন। বুধবার (১০ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে, গতকাল (মঙ্গলবার) ১ হাজার ২২৭ জনের মৃত্যু এবং ৪ লাখ ৮৪ হাজার ৫৪৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। দেশটিতে মৃত্যু হয়েছে ১৬২ জনের এবং করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন।

এ ছাড়া ব্রাজিলে মারা গেছেন ৩৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২২০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ২৪২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৩০ জন এবং মারা গেছেন ১১১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৮ জন এবং মারা গেছেন ১৭৭ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ১০৪ জন। বিশ্বে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫৮২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ১৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪৩ হাজার ৮৩৫ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম