ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও কমেছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৩,  4:57 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩২৮। সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৫৩ জন। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে, সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন। অন্যদিকে মারা গিয়েছিলেন ৫৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৪৫৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।

এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬৪ জন এবং মারা গেছেন ২০৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৬ জন এবং মারা গেছেন ২৯ জন। চীনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৩ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৯ হাজার ১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৭৬৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম