ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বে করোনায় আরও ৬৪৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২২,  4:26 PM

news image

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯২৬ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ১৭২ জন। রোববার (১১ ডিসেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে।

দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ২২২ জন। এ ছাড়া মৃত্যু দিক থেকে দ্বিতীয় অবস্থারে রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ২৫৭ জন। মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৫৭ হাজার ৮৪০ জনের। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম