ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বে করোনায় আরও ৫৪২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  4:46 PM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৫৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে ২ লাখ ৭৬ হাজার ৩১৬ জন আক্রান্ত হয়েছেন। রোববার (২০ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য পাওয়া গেছে ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১০১ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৯৪ জন এবং মারা গেছেন ৬৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ৬৫ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ৬২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ২৫ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ৫৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৫৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৩৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪০৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৮ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ১৮ লাখ ৩১ হাজার ১১৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ২৫ হাজার ৪৬১ জনে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম