ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বে একদিনে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  4:52 PM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৭৫৬ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় দুইশো। এ সময় ৩ লাখ ১৭ হাজার ১৮৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে দেড় লাখেরও বেশি। বুধবার (১৬ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৩১০ জনে। এর মধ্যে ৬৬ লাখ ১৭ হাজার ৮১৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ৮৮ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪৬ জন এবং মারা গেছেন ১৪৫ জন। এ ছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯৭১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৮৮৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩১ জন এবং মারা গেছেন ৬৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৯৩ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ৪৩ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৬ জন এবং মারা গেছেন ১৩ জন। ব্রাজিলে মারা গেছেন ২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম