ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৫,  10:39 PM

news image

ইউএস নিউজের তালিকা

বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায়, বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ৪৭ তম স্থানে রয়েছে বাংলাদেশ।এক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও।  এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। এরপর যথাক্রমে চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। পত্রিকাটি জানায়, যেসব দেশ বৈশ্বিক নীতিনির্ধারণী পর্যায়েও রয়েছে এবং অর্থনীতিতে জোরাল ভূমিকা রাখে। এ ছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয় সবকিছু বিবেচনা করে এই তলিকা তৈরি করা হয়েছে। এ ছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্র নীতি, সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা। সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব, শক্তিশালী রপ্তানি, রাজনৈতিক প্রভাব ও শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলোও দেখা হয়েছে এই তালিকায়। তালিকাটিতে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত। তাদের অবস্থান ১২তম। পাকিস্তান কিংবা ভুটান, মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম