ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বে' করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৩,  4:26 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আরও ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৭৯। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৯৭৪ জন। বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। আগের ২৪ ঘণ্টায় মঙ্গলবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫০ হাজার ৩৪৯ জনে। আর মারা যান ৯৬২ জন এবং সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৫২ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৩৫৭ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৭৬ জন এবং মারা গেছেন ১১৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৯৯ জন এবং মারা গেছেন ৩০ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ১৩০ জন। ফ্রান্সে ৯৯, রাশিয়ায় ৪৫, তাইওয়ানে ৩০, হংকংয়ে ৪৬, মেক্সিকোতে ১০ জন মারা গেছেন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ২৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩৩ হাজার ৩৪১ জনের। এ সময় সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৫২৭ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম