ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৩,  5:08 PM

news image

আগামী মাসেই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। চলছে শেষ সময়ের প্রস্তুতি। বুধবার (৬ সেপ্টেম্বর) ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। গত আগস্ট মাসেই বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলো অস্ট্রেলিয়া। সেখান থেকেই এবার ১৫ সদস্যের দল চূড়ান্ত করল ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে বেশি ৫ বারের চ্যাম্পিয়নরা। তবে অস্ট্রেলিয়ার দল ঘোষণার আগেই দিনও দলের গুরুত্বপূর্ণ তারকা গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছিল দ্বিধা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জানানো হয়েছিলো, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটিও হয়তো খেলতে পারবেন না ম্যাক্সি। তবে সেই ম্যাক্সয়েলকেই নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। এদিকে দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার। যিনি কিনা বেশ কয়েকদিন ধরেই ছন্দে নেই। তবে তাকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপে দলে রয়েছে পাঁচ অলরাউন্ডার। দলের যে কোন প্রয়োজনে এই অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে মিচেল মার্শ রয়েছেন দারুণ ফর্মে।

অস্ট্রেলিয়ার দল

প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্ক।    

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম