ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

#

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৩,  5:05 PM

news image

বিশ্বকাপের শুরুর আগে বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোট সারিয়ে সুস্থ হওয়ার পথে আবার নতুন করে চোট পান লঙ্কার স্পিনার। দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ভারতের মাটিতে সাধারণত সুবিধা পায় স্পিনাররা। সেক্ষেত্রে দাসুন শানাকার দলের ট্রাম্পকার্ড ছিলেন হাসারাঙ্গা। তার বিশ্বকাপ থেকে ছিটকে হওয়া শ্রীলঙ্কার জন্য বিরাট বড় ধাক্কা। লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন। এশিয়া কাপে খেলতে পারেননি। মনে করা হয়েছিল, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরবেন হাসারাঙ্গা। কিন্তু রিহ্যাব চলাকালীন আবার চোট পেলেন। যার ফলে বিশ্বকাপ খেলার কোনও সম্ভাবনাই থাকল না। চোটের জন্য বিশ্বকাপে শ্রীলঙ্কা দলে অনিশ্চিত মহেশ থিকসানা এবং দুষ্মন্ত চামিরা। তারওপর হাসারাঙ্গার না থাকা শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে কার্যত দুর্বল করবে। আইপিএল খেলার সুবাদে ভারতের পিচে খেলতে অভ্যস্ত লঙ্কার স্পিনার অলরাউন্ডার। তাই তাঁকে কেন্দ্র করেই স্বপ্ন দেখছিলেন শানাকারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম